ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৭:৪৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে। ৫৪ বছর বয়সি ও’ব্রায়েন সেল্ফ-আইসোলেশনে থেকে বাসায় বসে অফিস করছেন।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে দাবি করেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার করোনা আক্রান্তের মাত্রা ততটা প্রবল নয়; কাজেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জন্য তার কারণে কোনো ঝুঁকি তৈরি হয়নি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ও’ব্রায়েন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে পদস্থ কর্মকর্তা।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ও’ব্রায়েন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে পদস্থ কর্মকর্তা।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ও’ব্রায়েনের সর্বশেষ কবে সাক্ষাৎ হয়েছে তা পরিষ্কার নয়। তবে প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা দাবি করেছেন, ‘গত কয়েক সপ্তাহ’ তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি।  অবশ্য দুই সপ্তাহ আগে ও’ব্রায়েন ও ট্রাম্পকে তাদের মিয়ামি সফরে সর্বশেষ একসঙ্গে জনসমক্ষে দেখা গেছে।

তবে ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা সিএনএন’কে বলেছেন, তারা ও’ব্রায়েনের আক্রান্ত হওয়ার খবর আজই (স্থানীয় সময় সোমবার) গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি পারিবারিক অনুষ্ঠান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক সপ্তাহ আগে থেকে তিনি বাসায় বসে অফিস করে আসেছেন।

-জেডসি