ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কমলা হ্যারিস (৫৪)। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জ্যামাইকান-ভারতীয় বংশোদ্ভূত এ নারী। তাকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কমলার জন্ম ক্যালিফোর্নিয়ায়। বাবা জ্যামাইকা ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী। তারা দু’জনই বিজ্ঞানী। মিশ্র বংশীয় কমলা হ্যারিস মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য।

রোববার নিজ শহর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক জনসভায় নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। কমলা প্রত্যশা করছেন এই লড়াইয়ে দেশবাসী তার সাথে থাকবে। 

ক্যালিফোর্নিয়ার সাবেক এ অ্যাটর্নি জেনারেলকে অনেকে নাম দিয়েছেন ‘ফিমেল ওবামা’ বা নারী ওবামা। কারণ ওবামার সঙ্গে তার অনেক মিলও রয়েছে। ওবামার মতো কমলাও মিশ্র বর্ণের। তিনিও নিজেকে একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে পরিচিত করাতে ভালোবাসেন। তারা দু’জনই আইনজীবী।

কমলাকে নিয়ে এ পর্যন্ত মোট ছয়জন ডেমোক্র্যাট এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। তাদের মধ্যে তিনজনই নারী। 

ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক হাওয়াইয়ের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান তুলসী গ্যাবার্ডও এই তালিকায় আছেন। হিলারি ক্লিনটনও ইঙ্গিত করেছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আশা ছাড়েননি।

এখনও নিজেদের নাম ঘোষণা করেননি, কিন্তু প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন, এমন ডেমোক্র্যাটদের সংখ্যা আট। তাদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, যাকে অনেকে সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করছেন।