ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:১৫:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে আমরা কেউ নিরাপদ নই: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের সিনেটর অ্যামি ক্লুবুচার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের কেউ এখন আর নিরাপদ নন।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ টেলিভিশনকে গতকাল রবিবার দেয়া এক সাক্ষাৎকারে ক্লুবুচার যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতার তীব্র সমালোচনা করেন। চলমান গণবিক্ষোভ এবং অবিচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়ে কথা বলেন তিনি।

ক্লুবুচার বলেন, এগুলো শুধু যুক্তরাষ্ট্রের এক জায়গায় হচ্ছে না বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টির মধ্যেই সারা দেশে এগুলো হচ্ছে। এ অবস্থায় আমরা কেউ ট্রাম্প-শাসিত যুক্তরাষ্ট্রে নিরাপদ নই।

গতকালের সাক্ষাৎকারে ক্লুবুচার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র আরো বেশি অনিরাপদ হয়ে উঠবে বলে যে খবর ছড়ানো হচ্ছে তাও নাকচ করে দেন মার্কিন এ সিনেটর।

তিনি জোর দিয়ে বলেন, বাইডেন নির্বাচিত হলে দেশ বেশি নিরাপদ হয়ে উঠবে। অ্যামি ক্লুবুচার বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাযথ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।সূত্র: পার্সটুডে

-জেডসি