ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে পার্লামেন্টে প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ইরানের সঙ্গে চরম উত্তেজনা প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসে। এই বিষয়ে একটি প্রস্তাব ভোটে দেয়ার কথা বলেছেন কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ন্যান্সি পেলোসি বলেন, এই সপ্তাহেই যুদ্ধের ক্ষমতা সম্পর্কিত একটি বিল প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে এবং তা ভোটে দেয়া হবে। এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
গতকাল রবিবার দিনশেষে এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেন, এর আগে সিনেটর টিম কেইন একই রকম প্রস্তাব জমা দিয়েছেন সিনেটে। এবার যে প্রস্তাবটি আসছে তা একই রকম। এতে কংগ্রেসের দীর্ঘদিনের তদারকির ক্ষেত্রে বলা হয়েছে যে, যদি আর কোনো কংগ্রেসনাল পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে প্রশাসনিক সামরিক শত্রুতা বন্ধ হতে হবে ৩০ দিনের মধ্যে।
তিনি আরো বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করার কারণে আমাদের নাগরিক ও কূটনীতিকদের বিপদগ্রস্ত করে ফেলেছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করা দরকার।
এই প্রস্তাবটি সহজেই হয়তো ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে পাস হবে। কিন্তু সিনেটে তা পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, সিনেটে সংখ্যাগরিষ্ঠ হলো ট্রাম্পের রিপাবলিকানরা। তাদের বেশির ভাগই ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন।
এদিকে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের এবং বিদেশী সেনাদের প্রত্যাহার চেয়ে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, মার্কিন সেনাদের প্রত্যাহার করা হলে ইরাকের বিরুদ্ধে ইরানের চেয়েও কড়া অবরোধ দেয়া হবে।
কিন্তু, তার এমন হুমকি সহায়ক নয় বলে মন্তব্য করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি বলেন, ইরাকের বিরুদ্ধে অবরোধের যে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, তা কোনো সাহায্য করবে না। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে ওই দেশটিকে বুঝিয়ে আয়ত্তে আনতে হবে। কোনো হুমকি দেয়া যাবে না।
অন্যদিকে, ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তি না মানার যে ঘোষণা দিয়েছে ইরান তা নিয়ে আজ সোমবার বৈঠকে বসার কথা জার্মানি, বৃটেন ও ফ্রান্সের কর্মকর্তাদের। হেইকো মাস বলেন, এই বৈঠকের পরে একটি বিবৃতি দেয়া হবে। সূত্র: সিএনএন
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











