ট্রায়ালে ফিরল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগের পর এক রোগীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় স্থগিত হয়েছিলো ট্রায়াল। তবে আবারও এটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে ফিরেছে।
মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পুনরায় ট্রায়ালের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যজুড়ে ক্লিনিক্যাল সাইটগুলোতে করোনা ভ্যাকসিনটির ট্রায়াল চলবে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করে তৃতীয় পর্যায়ে এসেছিল অক্সফোর্ডের ভ্যাকসিন। কিন্তু এই পর্যায়ে এসে সমস্যা দেখা দেয়।
একজন ব্রিটিশ অংশগ্রহণকারী ‘অজ্ঞাত অসুস্থতায়’ পড়ায় অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করে অ্যাস্ট্রাজেনেকা।
যত দেশে ভ্যাকসিনটির ট্রায়াল চলছে সব জায়গায়ই স্থগিত রাখা হয় এবং স্বাধীন পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। সেই কমিটির সিদ্ধান্তের পর পুনরায় ট্রায়ালে ফিরে এসেছে ভ্যাকসিনটি।
এক বিবৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, বিশ্বজুড়ে ১৮ হাজারের মতো মানুষ ভ্যাকসিনটির ট্রায়ালে যুক্ত আছে। বিশাল এ ট্রায়ালে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে আমরা আশা করেছিলাম। প্রত্যেকটি কেস সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যত্ন সহকারে এর মূল্যায়ন নিশ্চিত করা হচ্ছে।
একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের আগে সাধারণত তিনটি ট্রায়াল হয়ে থাকে। প্রথম দুটিতে অল্প মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের ট্রায়ালে কয়েক হাজার মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাই এই ধাপটিই সবচেয়ে চ্যালেঞ্জিং।
অক্সফোর্ড আগে দাবি করে, প্রথম দুই ধাপের ট্রায়ালে তাদের টিকা নিরাপদ এবং কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে। এর ধাপের সাফল্যের ওপর নির্ভর করেই এই ওষুধ বাজারে ছাড়া হবে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





