ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৪২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ট্রাস্ট মামলায় খালেদার রিভিউ ৩১ জুলাই পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৪ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সময়ের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদন ‘স্ট্যান্ড ওভার’ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা করবেন আদালত।

 

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৯ জুলাই এ আবেদনের ওপর শুনানি শেষ হয়।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

 

গত ৮ ফেব্রয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।

 


এরপর ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।