ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এই মুহূর্তে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো চিন্তা-ভাবনা নেই। তবে ভবিষ্যতে তা অন্যান্য পরিবহনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায় কিনা তা চিন্তাভাবনা করা হচ্ছে।
সোমবার রেল ভবনে কোরিয়ার হুন্দাই রোটেন কোম্পানির সাথে রেলের লোকোমোটিভ (ইঞ্জিন) সরবরাহ চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রেলের ভাড়া বাসসহ অন্যান্য পরিবহনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুপারিশ করতে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ মোর্শেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি খুব শিগগিরই আমার কাছে প্রতিবেদন পেশ করবে।
রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ের যেসব পরিবহন প্রাইভেট খাতে দেয়া আছে সেগুলোর চুক্তি আর বৃদ্ধি করা হবে না। ট্রেনের সমস্ত ব্যবস্থাপনা নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে আসব। আর প্রাইভেটভাবে রেল পরিবহন হবে না।
রেলে যাত্রী সেবার মান বাড়ানোর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রেলে যাত্রী সেবার মান উন্নয়নে অবকাঠামো উন্নয়নসহ অনেক প্রকল্প হাতে নিয়েছি। মিটারগেজ থেকে ব্রডগেজে পরিণত করা হচ্ছে। সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনের পরিকল্পনা আছে। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ফোর লাইন করা হবে।
দ্রুতগামী ট্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুরনো লোকোমোটিভ পরিবর্তন করে নতুন লোকেমোটিভ আনা হচ্ছে। আগামী ২৮ মাসের মধ্যে লোকোমোটিভ সরবরাহ করতে হবে। কোনো সময় বৃদ্ধি করা যাবে না।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











