ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:২০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৪ মে)। আজ ২৪ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া যাত্রীদের অতিরিক্ত চাহিদা সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা শুধু সাধারণ শ্রেণির (লোকাল/নন-এসি) টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রেলওয়ে সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থা চালু হওয়ায় কালোবাজারি কমবে এবং ঈদযাত্রা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।