ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চত করে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, আজ সকালে পুমদিয়া এলাকায় রেল লাইল পাড় হচ্ছিলেন ওই নারী। এই সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী 'টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স' ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।  

পরে দুপুরে রেল লাইনের ওপর ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রেল পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হলেও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

-জেডসি