ট্রেন আটকে বিক্ষোভ, ঢাকা থেকে সারাদেশে চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ করায় ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারা দেশ কোনো ট্রেন যেতে পারছে না। ’
তবে সারা দেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের বিভাগের এই কর্মকর্তা।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ‘আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।’
বিক্ষোভকারীদের একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহে বহু শিক্ষার্থী সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়। কিন্তু কয়েকজনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকেট নাই’।
অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়। এ সময় টিকিট কাউন্টারে ভাঙচুরও করা হয় বলে জানা গেছে।
এদিকে, রেলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করার দাবিতে ঢাকার কমলাপুর স্টেশনে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। চট্টগ্রামেও একই দাবিতে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে বসেছেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











