ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ০:০৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, বর-কনেসহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিংয়ে একটি বরবাহী মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দিলে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হয়েছে।  এ ঘটনায় অপর সাত যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।

-জেডসি