ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণ, আটক ১
| উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৭:০৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে ওই কিশোরীর বাবা ৫ জনকে আসামি করে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, মনজুরুল (২৩) হোসেন আলী (৩২) মানিক আলী (৩৪) মামুন রহমান (২৫) আশরাফুল ইসলাম (২৬)। পুলিশ ধর্ষক মনজুরুলকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছেন। সে ঢোলার হাট ইউনিয়নের মাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার তোফাজ্জলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর কেরানিপাড়া এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরী তার খালাতো ভাইয়ের সাথে পূজা মণ্ডপ থেকে ফেরার পথে ৫ জন যুবক তাদের পথরোধ করে। পরে ওই ৫ যুবক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ঢোলারহাট ইউনিয়নের চোপড়াপাড়া মিশনের পাশে গণধর্ষণ করেন। এ সময় কিশোরী অজ্ঞান হয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। কিশোরীর জ্ঞান ফিরলে ঘটনাটি তার পরিবারকে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ওসি (তদন্ত) মো: আকরাম হোসেন উইমেননিউজকে জানান, নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছেন।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ



