ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৪:০৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

‘ডব্লিউটিএম-২০১৯’-এ বিডি প্যাভিলিয়ন উদ্বোধন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম সোমবার বাংলাদেশ প্যাভিলিয়ন ‘ওয়ার্ল্ড ট্রেড মার্কেট (ডব্লিউটিএম) ২০১৯’ এর উদ্বোধন করেছেন।

এ সময় বাংলাদেশ থেকে আগত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেলায় বাংলাদেশ স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। সেই সাথে ‘লাভদেশ’ নামের একটি বাংলাদেশি-ব্রিটিশ ফ্যাশন হাউজ ব্রিটিশ শিল্পীদের নিয়ে নাচ, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকের সমন্বয়ে বাংলাদেশের ছয় ঋতুর উপযোগী ফ্যাশন প্রদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি মেলায় আগত দর্শকরা উপভোগ করেন।

৬ নভেম্বর পর্যন্ত লন্ডনের এক্সেল সেন্টারে (রয়্যাল ভিক্টোরিয়া ডক, ১ ওয়েস্টার্ন গেটওয়ে, লন্ডন ই১৬ ১এক্সএল) এই মেলা চলবে।

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে মেলায় এ বছর বাংলাদেশ থেকে ১২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় প্রবেশের জন্য ‘ডব্লিউটিএম-২০১৯’-এর ওয়েবসাইটে (www.london.wtm.com) রেজিষ্ট্রি করে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

সূত্র : বাসস