ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১১:৪৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

ডাকসুতে পুন:নির্বাচনের কোনো সুযোগ নেই: প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে ডাকসু নির্বাচন দেখেছে। দুইটা হলের মধ্যে একটাতে সামান্য অনিয়ম হয়েছে। আরেকটাতে সামান্য হাঙ্গামা হয়েছে। ডাকসু নির্বাচন যারা বর্জন করেছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। যে যাই বলুক, যে দাবিই উঠুক না কেন, পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার দুপুর দেড়টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কুয়েত মৈত্রী হলে রাতেই ব্যালট পেপারে সিল মারার ঘটনায় আমাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি কালই ঘটনাস্থলে গেছি। আজ সকাল ১০টায় কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসে মিটিং করেছি। ঘটনাস্থলে ফের পরিদর্শন করেছি। হলের সাবেক ও বর্তমান প্রোভোস্ট, রিটার্নিং কর্মকর্তারা তদন্তের প্রাথমিক কাজ এগিয়ে নিয়েছে। আমরা যথা সময়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ভিসির কাছে হস্তান্তর করবো।

ছাত্রলীগ বাদে সবাই নির্বাচন বয়কট করেছে। ভোরে ফলাফল ঘোষণা নিয়েও সন্দেহ প্রকাশ করে ছাত্রলীগ। এ ব্যাপারে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। পরাজিত হলে প্রতিক্রিয়া তো আসবেই। অনিয়মের ব্যাপারে আমরা ব্যবস্থা তো নিয়েছি। আর ফলাফল তো হাতে নয়, মেশিনে গণনা হয়েছে, সুতরাং কারচুপি বা অনিয়মের সুযোগ নেই।

-জেডসি