ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল শনিবার বিকাল ৪টায় সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার গণভবনে যাবেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। আমাদের সবার উচিত সেখানে যাওয়া। আমরা যাচ্ছি গণভবনে। এ ছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানীও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।
২৮ বছর পর ডাকসু নির্বাচন হয় ১১ মার্চ। এই নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রসংসদের ২৫ জন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগ থেকে জিএস-এজিএসসহ ২৩ জন নির্বাচিত হয়। এর বাইরে ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন নির্বাচিত হয়। এই দুজনই কোটা সংস্কার আন্দোলনে গড়ে উঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা।
বিশ্ববিদ্যালয়ের ১৮টির হলের ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছে ২৩৪ জন ছাত্র প্রতিনিধি। এর মধ্যে ১২ টিতে ছাত্রলীগের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি) পদে ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ টিতে ছাত্রলীগ ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়। এর মধ্যে ছাত্রীদের পাঁচ হলের চারটিতে ভিপি ও তিনটিতে জিএস পদে জয়ী হয় স্বতন্ত্র প্রার্থীরা।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







