ডাকসু ছাত্রলীগের প্যানেলে মনোনয়ন পেলেন যারা
ঢাবি প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে ভিপি পদে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার রাতে গণভবনে এক বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্যানেল চূড়ান্ত করেন। শনিবার বিকাল ৪টায় ধানমন্ডির কার্যালয় থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
এ ক্ষেত্রে ছাত্রলীগের কর্মকাণ্ড, ক্যাম্পাসে জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে ভিপি ও জিএস পদে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
আর এজিএস পদে মনোনয়ন পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন- এই দুজনের একজন। এছাড়া অন্য পদগুলোতেও ছাত্রলীগের গত কমিটির নেতারা মনোনয়ন পাচ্ছেন। সেক্ষেত্রে আলোচনায় আছেন- কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের (সাদী), আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহ সভাপতি আদিত্য নন্দী, উপ অর্থ বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক খাদেমুল বাশার জয়, উপ সম্পাদক আরিফ ইবনে আলী, শেখ ইনান, ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী, এসএম হলের সভাপতি তাহসান আহমেদ রাসেলসহ অনেকে।
এর আগে প্রার্থীতা নিয়ে কয়েক দফা বৈঠক হয় ডাকসু নিয়ে দায়িত্ব থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে। পরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ডাকসু নির্বাচনে প্রার্থী চূরান্ত করে।
ডাকসু নির্বাচন পেছানোর দাবিসহ সাত দফা দাবিতে অনড় ছাত্রদল। এদিকে হলের বাইরে ভোট কেন্দ্র করাসহ ৬ দফা দাবি দিয়ে আসছে প্রগতিশীল ছাত্রজোট।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর ভোটগ্রহণ ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের







