ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৩:৪৪:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হিসেবে থাকছেন মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আনিসুর রহমান খন্দকার অনিক ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে খোরশেদ আলম সোহেলকে প্রার্থী রাখা হয়েছে।

আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে এই প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে অন্যান্য পদে যারা রয়েছেন- স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক- কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- আশরাফুল আলম উজ্জ্বল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক- মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবহন বিষয়ক সম্পাদক- মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক- তৌহিদুল ইসলাম।

এছাড়া সদস্য পদে যাদের প্রার্থী করা হয়েছে তারা হলেন- হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

এর আগে রবিবার একই স্থানে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি)। ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

-জেডসি