ডাকসু নির্বাচন, হেমা চাকমার বিজয়ে পাহাড়ে আনন্দ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
হেমা চাকমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রামের হেমা চাকমা। বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে লড়েন খাগড়াছড়ির হেমা। তিনি পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। তাদের বিজয়ে আনন্দিত-উচ্ছ্বসিত খাগড়াছড়ির মানুষ।
ইতিহাস গড়েছেন হেমা চাকমা। পাহাড়ি নারী হিসাবে পার্বত্য চট্টগ্রাম থেকে এই প্রথম কেউ ডাকসু সদস্য নির্বাচিত হয়েছেন। হেমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির মেয়ে। তার দাপুটে জয়ে খুশি খাগড়াছড়ির মানুষ।
এক ভাই এক বোনের মধ্যে ছোট হেমা। মা মিনতি চাকমা গৃহিণী। হেমার বড় ভাই অমর প্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। ২০১৮ সালে পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০২০ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন হেমা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী।
হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমা বলেন, আমার মেয়ে ডাকসু নির্বাচনে লড়াই করে জয়লাভ করায় আমি খুবই খুশি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
২নং চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা বলেন, পাহাড়ের নিভৃত পল্লীতে বেড়ে ওঠা হেমা চাকমা ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছেন। এটা গৌরবের। ডাকসুতে বিজয়ী হয়ে সে তার মেধার উজ্জ্বল প্রমাণ দিয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও লেখক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, হেমা চাকমার বিজয় ভবিষ্যতে পাহাড়ি শিক্ষার্থীদের নেতৃত্বকে অনুপ্রাণিত করবে। আমাদের প্রত্যাশা থাকবে হেমা পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ের কণ্ঠস্বর হবে।
হেমা চাকমার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন জনসংহতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমা।
তিনি বলেন, পাহাড় থেকে এই প্রথম কোনো নারী ডাকসু সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে, হেমা পাহাড়ের মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে সবসময় পাশে থাকবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায়সঙ্গত সব আন্দোলনে হেমা শিক্ষার্থীদের পাশে থাকবেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





