ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য। পাশাপাশি সোমবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে অবস্থানের ঘোষণাও দিয়েছে তারা।
রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন এ কথা জানান বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।
লিটন নন্দী বলেন, শনিবার বিকেলে গণভবনে নুরু যে বক্তব্য রেখেছেন, এরপর তিনি কারচুপির এই ভোট বাতিলের আন্দোলনে আছেন, নাকি নেই, তা স্পষ্ট করেননি। মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা সাংঘর্ষিক। এই নির্বাচন জালিয়াতির নির্বাচন। এই নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবাই আমরা প্রত্যাখ্যান করেছি। এই আন্দোলন চলবে।
এ সময় লিটন নন্দী পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। দাবিগুলো হলো, কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির প্রদান।
সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় তার সঙ্গে জোটভুক্ত ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রগণমঞ্চ, বিপ্লবী ছাত্র আন্দোলনসহ ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







