ডায়েটিং-ব্যায়াম ছাড়াই পেটের মেদ কমাবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার
ছবি : সংগৃহীত
ওজন কমানো আর পেটের মেদ কমানো কিন্তু এক নয়। কারণ এই মেদ সহজে দূর হতে চায় না। পেটের মেদ হলো একগুঁয়ে ভিসারাল ফ্যাটের সমষ্টি যা কেবল দেখতেই অসুন্দর নয়, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও অত্যন্ত উদ্বেগজনক। যদি আপনি সুস্থ শরীর অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন, তাহলে এখনই আপনাকে পেটের মেদ কমানোর জন্য সচেতন হতে হবে। সেজন্য আপনার সদিচ্ছা এবং প্রচেষ্টা থাকা জরুরি।
পেটের মেদ কমানোর জন্য কঠোর ডায়েট মেনে চলা কিংবা নিয়মিত ব্যায়াম করার কথা এতদিন জেনে এসেছেন। কিন্তু এগুলো ছাড়াও এই মেদ দূর করা সম্ভব। জেনে নিন তেমনই কিছু উপায় সম্পর্কে-
ছোট থালায় খাবার খান
খাবার গ্রহণ সীমিত করার একটি উপায় হলো ছোট প্লেটে খাবার খাওয়া। অতিরিক্ত খাওয়ার প্রবণতার কারণে অতিরিক্ত ক্যালোরি এবং অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি হতে পারে। তাই ছোট থালায় খাবার খেলে তা শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ হওয়ার ভয় কমাবে। এর ফলে পেটে চর্বি জমবে না। বজায় থাকবে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য।
ধীরে এবং চিবিয়ে খান
আপনি যদি পেটের মেদ নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অতিরিক্ত খাবেন না। যখনই খাবার খাবেন, ধীরে এবং সঠিকভাবে চিবানোর কথা মনে রাখবেন। এটি খাবারকে আরও দক্ষতার সাথে ভাঙতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়া সহজ করে তোলে। এছাড়াও হজম ভালো হলে তা দীর্ঘ সময়ের জন্য আপনাকে সতেজ রাখতে সাহায্য করে।
মানসিক চাপ দূর করুন এবং পর্যাপ্ত ঘুমান
ঘুমের অভাব হলে তা আপনার পেটের চর্বি কমানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, ঘুম কম হলে তা ওজন বাড়িয়ে তুলতে পারে এবং তখন পেটের মেদ কমানো কঠিন হতে পারে। খুব কম ঘুম মানসিক চাপের কারণ হতে পারে। এটি আপনার কর্টিসলকে বাড়িয়ে তুলতে পারে এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের জন্য আপনার আকাঙ্ক্ষাও বাড়িয়ে তোলে। তাই প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমান। পাশাপাশি মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন।
পোশ্চার ঠিক রাখুন
আপনি যে কাজই করুন না কেন, পোশ্চার বা ভঙ্গি ঠিক রাখা গুরুত্বপূর্ণ। শরীরের পোশ্চার ঠিক না রাখলে তা পেটে মেদ জমার কারণ হতে পারে। এর মানে কিন্তু জেনেবুঝে নিজের ক্ষতি করা। তাই কাজ করার সময় এমন ভঙ্গিতে বসুন যা পেটের পেশী এবং পেটের অঞ্চলকেও সংযুক্ত করতে সহায়তা করে।
প্রচুর পানি পান করুন
পানি ওজন কমানোর যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। দিনের শুরুতে একগ্লাস পানি পান করে বা খাবারের ঠিক আগে একগ্লাস পানি পান করলে তা শরীর হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে, শরীরের বিপাকক্রিয়া বাড়তে পারে এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার থেকেও দূরে রাখে। এটি ক্ষুধা মেটায় এবং দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে। পানির সঙ্গে লেবু মিশিয়েও খেতে পারেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




