ডিআইজি হলেন ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ দম্পতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার পদে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দম্পতি একসঙ্গে পদোন্নতি পেয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। তারাসহ ডিএমপিতে কর্মরত মোট ১১ জন পুলিশ কর্মকর্তা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।
ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মো. মনির হোসেন ও তার সহধর্মিণী ডিএমপির পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম।
বুধবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩২ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করা মনির হোসেন ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ যোগদান করেন। পেশাগত জীবনে দক্ষতার পরিচয় দিয়ে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ গোপালগঞ্জ ও নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর শামীমা বেগম একই সালে একই বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি পেশাগত জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ সিআইডি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের গুরুত্বপূর্ণ পদে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (পরিবহন) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬-০৭ সালে আইভরিকোস্টে এবং ২০১০-১১ সালে সুদানে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া শামীমা বেগম বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সহ-সভাপতি ও আইএডব্লিওপির রিজিয়ন-২২ এর কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই











