ডিএমপিকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে:রাষ্ট্রপতি
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে আরও সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, “সামাজিক নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে ডিএমপিকে আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। বিশ্বায়নের বর্তমান বাস্তবতায় যুগোপযোগী পুলিশি সেবা প্রদানে উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে ডিএমপির সদস্যদের সমৃদ্ধ হতে হবে।”
শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাণীতে ডিএমপির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
আবদুল হামিদ বলেন, “টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজধানী ঢাকা দেশের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা-সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাই দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি।”
রাষ্ট্রপতি বলেন, “ঢাকা মহানগরীর নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ ঢাকা মহানগরীর নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।”
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক











