ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ডিএমপি’র নতুন কমিশনার মাইনুল হাসান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার

ডিএমপি’র নতুন কমিশনার মাইনুল হাসান

ডিএমপি’র নতুন কমিশনার মাইনুল হাসান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো.মাইনুল হাসান।

আজ বুধবার  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে (চলতি দায়িত্ব) ঢাকা মহানগর পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

মাইনুল হাসান ডিএমপি’র বর্তমান কমিশনার হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন হাবিবুর রহমান।