ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৪:৫৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ডিফেন্ডার জর্জিনার স্ট্রাইকে সিআরসেভেন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩৫ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

মাঠে এক দলের পক্ষে খেললেও রোমান্সের দিক থেকে সিআর সেভেন দল বদলি করেছেন বার বার। এ যেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটা অভ্যাস হয়ে দাড়িয়েছিল। তার এই স্ট্রাইক আটকে যায় রোমান্টিক ডিফেন্ডার জর্জিনা রদ্রিগেজের কাছে।

 

মডেল জর্জিনা রদ্রিগেজের জন্ম স্পেনে। ২০১৬ সাল থেকেই পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক। সে বছরের নভেম্বর থেকেই তাদের নিয়ে মুখরোচক গল্প বের হতে থাকে। সে বছর তারা প্যারিসে ঘনিষ্ঠ হয়ে ঘোরাফেরা করার সময় মিডিয়ার নজরে পড়েন।


মডেল জর্জিনা রদ্রিগেজের জন্ম স্পেনে। নাচ নিয়ে পড়াশোনা করেন জর্জিনা, তবে পরে যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজি বিষয়ে লেখাপড়া করে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। রোনালদোর সঙ্গে সম্পর্ক হওয়ার আগে স্পেনের মাদ্রিদে গুচির একটি দোকানে কাজ করতেন জর্জিনা। সে সময় বেশ কয়েকজন নারীর সঙ্গে রোনালদোর সম্পর্কের কথা জানাচ্ছিল মিডিয়া। ২০১৬ সালের নভেম্বর থেকেই জর্জিনার সঙ্গে পোক্ত সম্পর্ক হয় তার। ফুটবল ভালোবাসেন জর্জিনা। রিয়াল মাদ্রিদের সানতিয়াগো বার্নাব্যুতে রোনালদোর খেলা দেখতে যান তিনি। তখন দারুণ অনুপ্রেরণা পান রোনালদো। এভাবেই জর্জিনার ফিদায় সিআরসেভেন।

 

এখন রোনালদোর চার সন্তান। সাত বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র, তার মায়ের নামটি কখনোই বলেননি রোনালদো। ইভা ও মাতেও নামে দুই সারোগেট সন্তানও আছে তাঁর। ২০১৭ সালে জর্জিনার গর্বে জন্ম নিয়েছে রোলানদোর মেয়ে আলা মার্তিনা।


অতীতে যাই হোক রোনালদো নিজেকে শুধরে নিয়েছেন। পাশে আছেন সোনার পরশ জর্জিনা। তাইতো রোনালদো মাঠ কাপাচ্ছেন। দেখা যাক সে ধারাবাহিকতায় আজকের ম্যাচের শেষ হাসিটা জর্জিনাকে নিয়ে হাসতে পারেন কিনা সিআরসেভেন ।