ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:২৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ডেঙ্গুতে আরও ১৫ জনের প্রাণহানী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫০ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৯৬৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৮ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৭২৬ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ২ হাজার ২২৪ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৫৩৮ জন ঢাকার এবং ৬ হাজার ৪২৯ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন। তাদের ৮১ হাজার ২১৬ জন ঢাকায় এবং ১ লাখ ১৫ হাজার ৬১৫ ঢাকার বাইরে।