ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৫:০০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকায় ৪৭ জন ও ঢাকার বাইরে ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে রোববার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ২৭৯ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২১৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ২২৭ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন।

উল্লেখ্য, চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ডিসেম্বর মাসের প্রথম ৫ দিনে ৩৮২ জন, নভেম্বর মাসে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন হাসপাতালে ভর্তি হন।