ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:৩২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণ গেল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫০ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ২৩২ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৫১৫ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৮৩৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২ হাজার ৪৭২ জন ঢাকার এবং ৫ হাজার ৭৬০ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। তাদের ৯৪ হাজার ১৯৪ জন ঢাকায় এবং ১ লাখ ৫৫ হাজার ৩৪৯ জন ঢাকার বাইরে।