ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৪:২২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরও ৪

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে চার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১৫ জন এবং ঢাকার বাইরে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৩৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।