ডেঙ্গুতে একদিনে প্রাণ গেছে ৮ জনের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন এবং ঢাকার বাইরে ৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২৬৭ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ২৮১ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৮৬ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৮ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩৪ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ৪২ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৫৬২ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯০৯ জন ও ঢাকার বাইরে ৬৫৩ জন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৪ হাজার ৫ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ২৬৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯৮৬ জন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











