ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:৫৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ২ জন ও ঢাকার বাইরে ৬ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৭৪০ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৩০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১০ জন ভর্তি হয়েছে।
আজ সোমবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৪৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। 
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৯৮ জন।  এর মধ্যে ঢাকা সিটির ৩৭১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৭ জন।