ডেঙ্গুতে পুরুষেরা বেশি আক্রান্ত হচ্ছেন, মৃত্যু বেশি নারীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন শতশত মানুষ এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যু বেশি হচ্ছে নারীদের।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ১৬৪ জন। আর নারীর সংখ্যা ৮ হাজার ৩০৩ জন। এই সময়ে ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে নারী ৬৬ জন, পুরুষ ৪৮ জন।
মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেকের (১১ হাজার ২১৩ জন) বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাঁচ বছরের নিচে ১ হাজার ৫১৬ শিশু। ৫ থেকে ১০ বছরের মধ্যে ১ হাজার ৬১৫ জন, ১০ থেকে ১৮ বছরের ৩ হাজার ৫৭৬ জন, ৪০ থেকে ৬০ বছরের বয়সীদের ৩ হাজার ৫৪৭ জন, ৬০ থেকে ৮০ বছরের মধ্যে ৯১৯ জন এবং ৮০ বছরের বেশি ৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আর মৃতদের মধ্যে ৪৭ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৫ বছরের নিচে ৫ জন, ৫ থেকে ১০ বছরের মধ্যে ৭ জন, ১০ থেকে ১৮ বছরের মধ্যে ১২ জন, ৪০ থেকে ৬০ বছরের মধ্যে ২৭ জন, ৬০ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন এবং ২ জনের বয়স ছিল ৮০ বছরের বেশি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, নারী-পুরুষ সবাইকেই মশা কামড়াচ্ছে। এমন হতে পারে নারীরা হাসপাতালে যাচ্ছে কম। পুরুষরা বেশি ভর্তি হচ্ছে। এটা নিয়ে যদি একটা জরিপ করা যেত, তাহলে ভালো হত। তবে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, নারীরা বেশি মারা যাচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গুতে নারীদের বেশি মৃত্যু হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে বাংলাদেশের নারীদের চিকিৎসা নেওয়ার বিষয়ে আগ্রহ কম। আর্থিকভাবেও তারা এত স্বাবলম্বী না। যে কারণে নারীদের চিকিৎসা পাওয়ার বিষয়টা পুরুষের মতো না। এ ছাড়া নারীরা আক্রান্ত হলে গুরুত্ব দিচ্ছে না— এটা বেশি মৃত্যুর কারণ হতে পারে। আর চলাফেরা বেশি করা এবং সতর্কতা অবলম্বন না করায় ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন তিনি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



