ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ডেঙ্গুতে প্রাণ গেল ইতালি প্রবাসী নারীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভয়াবহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারী মারা গেছেন। তার নাম হাফসা বেগম লিপি। সোমবার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন খান।

মারা যাওয়া লিপির স্বামীর নাম আবদুস সাত্তার। তিনি সপরিবারে ইতালি থাকছেন কয়েক বছর ধরে।

জানা গেছে, তিন সপ্তাহ আগে স্বামী আর দুই সন্তান নিয়ে দেশে আসেন লিপি। দেশে ফেরার পরই তার স্বামী আবুল সাত্তার জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতার মধ্যেই গত ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত হন লিপি। স্বামী অসুস্থ থাকায় তার পাশে বাসায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। হাসপাতালে ভর্তি হননি।

শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি।

-জেডসি