ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকাতেই ২১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৪ জন রোগী ভর্তি হন।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭২ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দু'জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৯৭৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন এবং জুলাইয়ে ২হাজার ২৮৬জন, আগস্টে ৭ হাজার ৬৯৮জন এবং ২০ সেপ্টেম্বর ৫ হাজার ৬২০ জন রোগী ভর্তি হন।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার