ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২১:৫৪:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকাতে ১৩০ জন ও ঢাকার বাইরে ৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১ হাজার ৫৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ৮৩ জনের।