ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৩:৫৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে ২৪ ঘন্টায় (২৭ সেপ্টম্বর  সকাল ৮টা থেকে ২৮ সেপ্টম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি  হাসপাতালে নতুন ভর্তি রোগী ২১৯ জন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন ভর্তি রোগী ১৬৭ জন। এছাড়া ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ৫২ জন।
অন্যদিকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৯৫৪ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিরোগী ৭৩৬ জন। এছাড়া অন্যান্য বিভাগে ভর্তিরোগী ২১৮ জন।
চলতি বছর ২৮ সেপ্টম্বর পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী ১৭ হাজার ৭৯০ জনের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ডেঙ্গু শনাক্ত রোগী ১৬ হাজার ৭৭১ জন। এপর্যন্ত মারা গেছেন ৬৫ জন।