ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:২১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার হাসপাতালে ৪৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯২ জন ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬৬০ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২৯৪ জন।