ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:১৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন মারা গেছে। এর মধ্যে রাজধানীতে ২ জন এবং এর বাইরে ৫ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৩০ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৮০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত  এক হাজার ৮৬  জন মারা গেছেন। 

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ২৮ হাজার ৯৯৫ জন সুস্থ্য হয়েছেন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৬৯৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার ৪১০ জন রয়েছেন।