ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২০:৪২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭২ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এ সময়ে কেউ মারা যাননি।

শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৯ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৮৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৫১০১ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫৪১ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪৭ জন।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং চলতি জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।