ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ঢাকায় ২৪ জন এবং ঢাকার বাইরে ২০ জন ভর্তি হয়েছেন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৮জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।