ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ডেঙ্গু: আরও ২৪৬ জন হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী  ঢাকায় নতুন ভর্তি হয়েছে ২১১ এবং অন্যান্য বিভাগে ৩৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানা গেছে।

এতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত  হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ১৩২ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ৮৩৬ এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৫ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৫৯ জন।