ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

ডেঙ্গু কেড়ে নিলো ছোট্ট জারিফার প্রাণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর নিয়তির কাছে হেরে গেল নয় বছর বয়সী জারিফা জাহান। রোববার সকাল পৌনে নয়টায় ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

জারিফা আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। রাজধানীর আজিমপুরে তাদের বাসা।

জারিফা মৃতদেহটি যখন ঢাকা শিশু হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এ সময় তাদের কান্না থেকে কাঁদেন অন্যেরাও।

জারিফার মামা সুমন বলেন, ‘বুধবার জারিফাকে শিশু হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর থেকে সে আইসিইউতেই ছিল। আজ সকালে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে ও চলে গেল।’

জামিল-রেহানা দম্পতির দুই সন্তানের মধ্যে জারিফা ছোট। বড় বোন ফাইজার বয়স ১৩ বছর।

-জেডসি