ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:২৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৫১২, মৃত্যু ৬

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বছর শেষ হয়ে এলেও ডেঙ্গুতে মৃত্যুর হার করছে না বাংলাদেশে। প্রতিদিনই মরনের মিছিলে নাম লেখাচ্ছেন কেউ না কেউ, হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৭৩ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৬ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৩৩৮ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ১৭৪ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১ হাজার ৬০৮ জন ঢাকার এবং ৪ হাজার ৭৬৫ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৯০ হাজার ৮৪ জন। তাদের ১ লাখ ৩ হাজার ২২৭ জন ঢাকায় এবং ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন ঢাকার বাইরে।