ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: কাদের
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০১ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে যাই বলুক দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন খারাপ অবস্থায় আছে। আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন, লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ মোকাবেলা করবই। কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে নয়, এ চ্যালেঞ্জকে মোকাবেলা করার মত শক্তি আমরা রাখি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটাই বাস্তব এবং সত্য, এই বাস্তবতাকে অস্বীকার করার কোন উপায় নেই। এই পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়েছে এবং গুরুত্বের সঙ্গে মোকাবেলা করছে। একদিকে সচেতনতা সৃষ্টি করছে, অন্যদিকে এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আওয়ামী লীগও এ্যাকশন প্রোগ্রাম হাতে নিয়েছে, জনগণও এর সাথে সম্পৃক্ত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু অবশ্যই নিয়ন্ত্রণে আসবে।
তিনি বলেন, মশক নিধনে ব্যবহৃত ওষুধ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। কার্যকর ওষুধ প্রয়োগে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যায় এ ব্যাপারে কাজ চলছে। কিছু কিছু ওষুধের নাম এসেছে, যেগুলো ব্যবহারে অন্যান্য দেশে ভাল ফলাফল পাওয়া গেছে। আশা করছি শিগগিরই কার্যকর ওষুধ পাওয়া যাবে। এ ব্যাপারে তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসার বিষয়েও কোন ঘাটতি নেই। দিবারাত্রি মানুষকে চিকিৎসাসেবা দেয়ার কাজ চলছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





