ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগী কমেছে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন (বৃহস্পতিবার) ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গু রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫২ জন। এরমধ্যে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১২ জন। মারা গেছেন ৯ জন।

উল্লেখ্য, গত বছরে ডেঙ্গুতে ৬২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।