ডেঙ্গু রোধে জনসচেতনার কোনো বিকল্প নেই: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রমের কারণে দ্রুততম সময়ের মধ্যে এদেশের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পাবে।
আজ বুধবার বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক পদযাত্রা উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ‘এডিশ মশা ধ্বংস করি, ডেঙ্গু হতে নিরাপদ থাকি’ স্লোগানে কার্জন হল থেকে প্রেসক্লাব পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নেচার কনজারভেশন সোসাইটি।
মেয়র খোকন বলেন, এ ধরনের র্যালির মাধ্যমে জনগণ সচেতন হয়ে উঠছেন। জনগণের সচেতনতা এবং সরকারের সকল সংস্থা প্রাণপণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। ডেঙ্গু মোকাবিলা করে একটি স্বাস্থসম্মত নিরাপদ শহর গড়ে তোলবার জন্য। সেই সঙ্গে সারা বাংলাদেশ কিভাবে ডেঙ্গুমুক্ত করা যায় সেই লক্ষ্যে সকল সংস্থা কাজ করছে।
তিনি আরো বলেন, আমি বিশেষভাবে বলতে পারি-আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়ে উঠছে মানুষ। ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনার কোনো বিকল্প নেই।
ডিএসসিসি মেয়র বলেন, আমাদের ঘরবাড়ির ভেতরে এডিস মশা জন্মায় এবং বংশ বিস্তার করে। আমরা যদি আমাদের নিজেদের ঘর-আঙিনাতে স্বচ্ছ পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। সেই সঙ্গে সরকারের সব সংস্থা নতুন আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এদেশের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পাবে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





