ডেল্টা গর্ভবতীদের বিপদ বাড়াচ্ছে : গবেষণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
টিকা নেননি এমন গর্ভবতীদের জন্য ক্রমশ ঝুঁকির হার বাড়াচ্ছে ডেল্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের চালানো এক গবেষণায় দেখা যাচ্ছে, টেক্সাসের ডালাস শহরের প্রায় দেড় হাজারেরও বেশি করোনা আক্রান্ত গর্ভবতীর তথ্য নেওয়া হয়েছে গবেষণার জন্য।
গর্ভবতীদের মধ্যে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ২০২১ সালের শুরুর দিকে ৫ শতাংশে সীমাবদ্ধ ছিল। মার্চ মাসে তা একেবারে শূন্যতে নেমে আসে।
গবেষকদের ধারণা, গ্রীষ্মের শুরুতেই ফের মাথাচাড়া দিতে থাকে ডেল্টা প্রজাতি। যার ফলে করোনা আক্রান্ত গর্ভবতীদের ঝুঁকির হার ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে।
চিকিৎসকদের মতে, করোনার ঝুঁকি আটকাতে সব গর্ভবতী নারীর টিকা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যেই ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গর্ভবতীদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করেছে। চলতি বছরের জুনে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় করোনাভাইরাসের ভারতীয় ধরণ ‘ডেল্টা’৪০ শতাংশের বেশি সংক্রামক।
ডেল্টা ধরণ তীব্র ছোঁয়াচে রোগ জলবসন্তের জীবাণুর মতো খুব সহজে ও দ্রুত ছড়িয়ে পড়তে ও করোনার টিকা নেয়ার ফলে মানবদেহে যে প্রতিরোধী ব্যবস্থা গড়ে ওঠে, তাকেও ফাঁকি দিতে সক্ষম।
সিডিসির প্রতিবেদনে বলা হয়, দ্রুত ছড়িয়ে পড়া ও মানুষকে সংক্রমিত করার ক্ষেত্রে মার্স, সার্স, ইবোলা ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকেও পেছনে ফেলেছে ডেল্টা। এমনকি মূল করোনাভাইরাসের চেয়েও এর সংক্রমণ ক্ষমতা কয়েকগুণ বেশি। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




