ড. ওয়াজেদ মিয়া কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন: স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
ড. ওয়াজেদ মিয়া কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ড. ওয়াজেদ মিয়া শিক্ষা ও কর্মজীবনের সর্বত্রই মেধার স্বাক্ষর রেখেছেন। নিজের আদর্শ, মূল্যবোধ এবং কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া কর্মময় জীবন অবলম্বনে রচিত ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন গ্রন্থের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. অশোক কুমার পাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ।
শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, ড. ওয়াজেদের মত কৃতি সন্তান যে পীরগঞ্জ থেকে উঠে এসেছেন। প্রত্যন্ত পীরগঞ্জকে থেকে উঠে এসে দেশের সীমানা ছাড়িয়ে নিজস্ব সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার দ্বারা পরমাণু বিজ্ঞানে অবদান রাখায় আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জন করেছেন তিনি। বঙ্গবন্ধু দেশের মেধাবী সন্তানদের কাজে লাগাতে চাইতেন। শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি রাজনৈতিক সম্পৃক্ততার জন্য ওয়াজেদ মিয়ার প্রতি বঙ্গবন্ধু আকৃষ্ট হয়েছিলেন।
স্পিকার বলেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থটিতে তাঁর জীবনের বিভিন্ন দিক, তথ্য ও ঘটনাবহুল বিষয় সুনিপুণভাবে সহজ ভাষায় ব্যক্ত হয়েছে এবং ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, টিভি টুডে এর প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











