ড. কনক সারোয়ারের বোন রাকার বিরুদ্ধে ২ মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের অভিযোগে বিতর্কিত সাংবাদিক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (০৫ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা ২টি দায়ের করা হয়।
এর মধ্যে- একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
আজ বুধবার (৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় রাকার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে র্যাব। মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করা হয়েছে। রাকাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (০৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। অভিযানে তার হেফাজত থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, পাসপোর্ট ও আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তার রাকার বিষয়ে র্যাব জানায়, তিনি (নুসরাত শাহরিন রাকা) রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা ছিল।
গ্রেপ্তার নুসরাত শাহরিন রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন।
র্যাব সূত্র জানায়, ‘বিদেশে পলাতক’ অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।
দেশে বেশকিছু দিন কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









