ঢাকাকে নারীবান্ধব শহর হিসাবে গড়ে তোলা হবে : আতিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ঢাকাকে নারীবান্ধব শহর হিসাবে গড়ে তোলা হবে : আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আগামীতে ঢাকা শহরকে একটি নারী বান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, নারীরা যেন অবাধ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে তার সুব্যবস্থা করা হবে। এর জন্য আমি কাজ করবো। এই শহরকে নারী বান্ধব নগরে পরিণত করার লক্ষ্যে সবাইকে সাথে কাজ করতে হবে।
আতিকুল ইসলাম আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এই মানববন্ধনের আয়োজন করে।
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ আবিদা সুলতানা, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে যেখানে অন্ধকার আছে সেখানে আলোর ব্যবস্থা করা হবে। বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারে থাকবে এবং এটি বাস্তবায়নও করবো।
শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত মানুষ রূপী পশুর দৃষ্টান্তমমূলক শাস্তি দাবি জানান।
আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। নুসরাত হত্যায় যেভাবে দ্রুত বিচার হয়েছে তেমনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার করা হবে বলে আমরা আশা করি।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






