ঢাকার পথে নারী সাইক্লিস্টের সংখ্যা কম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
ঢাকায় গত কয়েকবছরে সাইকেলের জনপ্রিয়তা বাড়ার কারণে তরুণ-তরুণীদের মধ্যে সাইকেল চালানো শেখার হারও বেশ বেড়েছে। আর সাইকেল চালানো শেখা এই তরুণ-তরুণীদের মধ্যে নারীদের সংখ্যা অনেক। কিন্তু চালানো শিখলেও, রাস্তায় সাইকেল চালানোর ক্ষেত্রে বিবেচনা করলে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাটা খুবই কম।
এই সংখ্যা কম হওয়ার পেছনে কারণ হিসেবে পারিবারিক, ধর্মীয় বা সামাজিক প্রেক্ষাপটের পাশাপাশি আমাদের দেশের নারীদের মানসিকতাও দায়ী বলে মনে করেন নারীদের সাইকেল চালানো শেখানোর কার্যক্রম পরিচালনার সাথে জড়িতরা।
ঢাকায় গত প্রায় চার বছর ধরে নারীদের সাইকেল চালানো শেখানোর কার্যক্রম পরিচালনা করছেন কানিজ ফাতেমা ছন্দা।
ছন্দা জানান, গত চার বছরে প্রায় সাড়ে ছয়শো নারী সাইকেল চালানো শিখেছে তার প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই শেখার পর রাস্তায় সাইকেল নিয়ে খুব একটা বের হননি।
কানিজ ফাতেমা ছন্দা বলেন, আমার স্কুলের মাধ্যমে যারা সাইকেল চালানো শিখেছে, তাদের মধ্যে খুব বেশি হলে ১০ বা ২০ ভাগ নারী নিয়মিত বা মাঝেমধ্যে সাইকেল চালায়। অধিকাংশই চালানো শেখার পর খুব বেশিদিন চালানোর অভ্যাসটা ধরে রাখেনি।
ছন্দা আরও বলেন, অনেক নারীই সাইকেল চালানো শুরু করলেও, নানা কারণে কয়েকদিনের মধ্যে ছেড়ে দিয়েছেন।
যেসব কারণে সাইকেল চালান না নারীরা:
সেরকম একজন খালেদা নুসরাত - সাইকেল চালানো শিখলেও পারিপার্শ্বিক নানা কারণে নিয়মিতভাবে সাইকেল চালানোটা যার হয়ে ওঠেনি।
খালেদা নুসরাত বলেন, ঢাকায় সাইকেল চালানোর ক্ষেত্রে নারী হিসেবে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমার হয়েছে, তা হলো রাস্তার মানুষজন, অন্যান্য গাড়ির চালকরা অতিরিক্ত কৌতুহল নিয়ে আপনার দিকে লক্ষ্য করবে, যা অধিকাংশ সময়ই বেশ অস্বস্তিকর।
তিনি বলেন, একা সাইকেল চালানোর সময় আশেপাশের সাইকেল, মোটর সাইকেল বা রিকশার চালক ও যাত্রীরা অনেকসময় নানা হয়রানিমূলক আচরণ করেছেন, যা বাংলাদেশে একটা মেয়ের সাথে অন্যান্য সময়ও হয়ে থাকে। কিন্তু সাইকেল চালানোর সময় এরকম হয়রানিমূলক আচরণের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।
এছাড়া একা সাইকেল চালানোর সময় প্রায়ই মানুষজনের কটুক্তি শুনতে হয়েছে বলেও জানান নুসরাত।
আর ব্যস্ত শহরের সড়কের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও নিয়মিত সাইকেল না চালানোর একটি অন্যতম প্রধান কারণ
উৎসাহ নিয়ে সাইকেল চালানো শিখলেও শহরের নারীদের অধিকাংশই শেষ পর্যন্ত রাস্তায় সাইকেল না চালানোর কারণ হিসেবে এরকমই কিছু বিষয়কে চিহ্নিত করেন।
তবে এসবের বাইরে আরো কিছু বিষয় নারীদের রাস্তায় সাইকেল চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাড়াচ্ছে বলে মনে করেন কানিজ ফাতেমা ছন্দা।
ছন্দা মনে করেন, পারিবারিক, ধর্মীয় বা সামাজিক প্রেক্ষাপটের পাশাপাশি নারীদের আত্মবিশ্বাসের অভাব এবং নেতিবাচক মানসিকতাও রাস্তায় নারী সাইক্লিস্টের সংখ্যা কম হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও, অনেক নারীই আমাকে বলেছেন রোদে পুড়ে কালো হয়ে যাওয়ার ভয়ে তারা সাইকেল চালান না।
ছন্দার মতে, নিয়মিত সাইকেলে যাতায়াত করার বিষয়টিকে অনেকেই সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করেন না বলেও অনেক নারী সাইকেল নিয়ে চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
তিনি বলেন, ব্যবসায়িক কাজে সাইকেল চালিয়ে গ্রাহকদের সাথে দেখা করতে যাওয়ায় 'কেন সাইকেল চালাই' এধরণের প্রশ্ন শুনতে হয়েছে। গাড়ি বা মোটর সাইকেল না চালিয়ে সাইকেল চালানোর কারণে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয় - এরকম মানসিকতা পোষণ করেন অনেকেই।
আবার নারীদের সাইকেল চালানোর বিষয়টিকে অনেকে রক্ষণশীল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থন না করাও একটি অন্যতম প্রধান কারণ বলে মনে করেন ছন্দা।
তবে সমাজ বা পরিবারের বাধাকে পাত্তা না দিয়ে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শহরের রাস্তায় নিয়মিত সাইকেল চালিয়ে যাচ্ছেন এরকম নারীর সংখ্যাও কিন্তু আগের চেয়ে বেড়েছে।
ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হাফসা সেরকমই একজন - রাস্তাঘাটের বিপদ আপদের ভয় বা প্রতিবেশীদের বাঁকা কথা যাকে রাস্তায় সাইকেল নিয়ে নামা থেকে বিরত রাখতে পারেনি।
হাফসা বলেন, আমি সাইকেল চালাই শুনে প্রতিবেশীরা আমার মা'কে এনিয়ে অনেক নেতিবাচক কথা বলেছে।
তবে হাফসার মতে, এধরণের মানসিকতাকে প্রশ্রয় না দিয়ে নিজের ইচ্ছাপূরণের চেষ্টা চালিয়ে গেলে এক পর্যায়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে শুরু করবেন নারীরা।
সূত্র : বিবিসি বাংলা
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



